Posts

যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি অর্জন করলেন প্রজ্ঞাতেজ চাকমা

Image
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সন্তান প্রজ্ঞাতেজ চাকমা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার পিএইচডি গবেষণা ছিল অর্গানিক আর পলিমার কেমিস্ট্রি।যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা মিয়ামি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এ সম্মান অর্জন করেন। খাগড়াছড়ির পানছড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও খাগড়াছড়ি ক্যান্ট. পাবলিক কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করার পর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন তিনি। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় বেড়ে উঠে তিন ভাইবোনের মধ্যে সবার ছোট প্রজ্ঞাতেজ চাকমার পিএইচডি ডিগ্রী অর্জন করবেন হয়তো স্বপ্নেও অসম্ভব ছিলো। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে ঢাবিতে চান্স পাওয়া তার কাছে মনে হয়েছিল অনেক কিছু। সাম্প্রদায়িক দাঙ্গার কারনে তার পরিবারকে ভারতে আশ্রয় নিতে হয়েছিল শরণার্থী হিসেবে। বাবা-মা দুজনেই শিক্ষিত হওয়ায়, ছোটবেলা থেকে শিক্ষার গুরুত্ব বুঝতেন তিনি। প্রজ্ঞাতেজ চাকমা বিগত ৫ বছর ধরে এমন পলিমারিক ম্যাটেরিয়াল উদ্ভাবন করার চেষ্ঠা করেছেন। যেগুলো সহজে রিসাইকেল (recycle) করা যায় এবং সেলফ হিলিং (self-healing).অর্থাৎ এসব ম্যাটেরিয়ালে স্ক্র...

চাকমা সাহিত্য ও সংস্কৃতিতে জুম চাষ।

Image
সম্প্রতি ‘জুম’ এর রাজনৈতিক অর্থনীতি’ বিষয়ে একটি সেমিনারে যোগ দিতে গিয়ে আমি একটি বিস্ময়কর ব্যাপার নতুন করে লক্ষ্য করেছি; জুম চাকমাদের ঐতিহ্যগত জীবনধারায় বড় অংশ জুড়ে থাকলেও অধিকাংশ শিক্ষিত আদিবাসী, যারা সরাসরি জুএর সাথে জড়িত নন, তারাও অনেকে জুমের সাংস্কৃতিক মূল্য ও রাজনৈতিক অর্থনীতি সম্পর্কে পরিস্কার ধারণা রাখেন না। অ-আদিবাসীদের কথা বলাই বাহুল্য। জুম একটি সাধারণ কৃষিব্যবস্থা হিসেবে পরিচিতি পেয়েছে, যা ‘বন পুড়িয়ে’ পার্বত্য চট্টগ্রামের পরিবেশের ক্ষতি করে চলেছে। কিংবা, এটি একটি চাকমা নৃত্যের বিষয়বস্তু, যেটি মূলত ‘অনুন্নত’ ও ‘আদিম’ বা ‘ক্ষুদ্র’ সংস্কৃতির একটি উপাদান। কিন্তু প্রকৃতপক্ষে জুম চাকমা সংস্কৃতি ও জীবনাচরণের মূল স্তম্ভগুলির এক্টি। এটি চাকমা সংস্কৃতির বহু অমূল্য উপাদানের অন্যতম উৎস। নতুন প্রজন্মের কাছে জুমের এই সাংস্কৃতিক মূল্য তুলে ধরা না গেলে তারাও নানাবিধ উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার ফাঁদে পা দিতে পারে। এতে জুমকে নিয়ে গর্বের বদলে জুমিয়া পূর্বপুরুষ সম্পর্কে তাদের একটি খারাপ ধারণা গড়ে উঠবে। ফলে তারা নিজ ঐতিহ্যবাহী সংস্কৃতি নিয়ে হীনমন্যতায় ভুগবে। এ ধারণা থেকেই এ নিয়ে লেখার তাগিদ অনুভব ...